মাদারীপুর প্রতিনিধি :
অবিভক্ত পাকিস্তান পার্লামেন্টে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ এবং তৎকালীন প্রধানমন্ত্রীর পলিটিক্যাল সেক্রেটারি এসকান্দার আলী খানের স্মৃতিচারন উপলক্ষে পারিবারিক ঈদ পুর্নমিলনি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পাকদী জুলিওকুরি উচ্চ বিদ্যালয়ে এসকান্দার আলী খান ফাউন্ডেশন আয়োজনে ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় এসকান্দার আলী খানের বংশের উত্তরাধিকাদের এক মিলন মেলায় পরিণত হয়।
হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনীতে সকাল থেকে ভিন্ন বয়সী মানুষদের পদচারণায় মুখর ছিল মিলনমেলায়। বন্ধু-বান্ধব,আত্মীয়স্বজন সঙ্গে দেখা, কোলাকুলি আর হাসি-ঠাট্টায় ভরে উঠেছিল পরিবেশ। কেউ ব্যস্ত স্মৃতি রোমন্থনে,কেউ আবার গ্রুপ ছবি তোলায়।এরপর এক আলোচনা সভায় এসকান্দার আলী খানের ইতিহাস ঐতিহ্য রাজনীতি সম্পর্কে এ প্রজন্মের ধারনা দেওয়া হয়।
এসকান্দার আলী খান ফাউন্ডেশনের আহবায়ক আসাদুর রহমান আসাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব ফজলে রাব্বি,যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান মাসলু খান,যুগ্ন আহবায়ক মারুফ খান,সদস্য পারভেজ খান, ইব্রাহীম খান, মামুন খান,কিসলু খান,মাসুদ খানসহ এসকান্দার আলী খানের বংশীয় পরিবার।
এরপর কোরআন তেলোয়াত, ইসলামী সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃতি,মহিলাদের জন্য বালিশ নিক্ষেপ বল নিক্ষেপসহ র্যাফেল ড্র মাধ্যম বিজয়ীদের মাধ্যম পুরুস্কার বিতারন করা হয়।
.
রিপোর্টার্স২৪/এস