বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিনেতা বর্তমানে নেপালে আছেন। সেখানে অভিনেতা জাহের আলভী বর্তমানে ঈদের একটি বিশেষ নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি ‘দেখা হলো নেপালে’ শিরোনামের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘কথা বলার মতো অবস্থা তিনি এখন নেই।’
জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির।
রিপোর্টার্স২৪/ঝুম