কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২২ সালে এসএসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ৬ শিক্ষক ও কর্মচারীকে পুনরায় বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (৬ এপ্রিল ) সকালে ভূরুঙ্গামারী কলেজ মোড় সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। মানববন্ধনে অভিভাবক ও শিক্ষার্থীরা দাবী করেন প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে সংযুক্ত না করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
রিপোর্টার্স২৪/মিতু