স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি সেই সাথে নেতানিয়াহুর সমর্থন ইসরায়েলের 'রাজনৈতিক বিপর্যয়' বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।
মঙ্গলবার রাতের যুদ্ধবিরতি নিয়ে তীব্র সমালোচনা করে ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুদ্ধ পরিচালনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবানন থাকবে না। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান ও ইরান উভয় পক্ষই দাবি করেছে যে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত রয়েছে। এই অস্পষ্টতা ও সিদ্ধান্তের প্রক্রিয়ায় ইসরায়েলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইয়ার লাপিদ বলেন, যখন জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।
বিরোধীদলীয় এই নেতা আরও মন্তব্য বলেন যে, সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং দেশের জনগণও অসীম সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন।তিনি নিজে যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি বলে অভিযোগ তোলেন লাপিদ।
দ্য গার্ডিয়ান সূত্রে জানায়,বর্তমান প্রেক্ষাপটে এই দুই সপ্তাহের সাময়িক বিরতি মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। লাপিদ এবং অন্যান্য বিরোধী নেতারা মনে করছেন, এই সমঝোতা ইরানকে পুনরায় গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেবে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে।অন্যদিকে নেতানিয়াহুর পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে এখনো বিস্তারিত কোনো প্রতিরক্ষা ব্যাখ্যা দেওয়া হয়নি।
রিপোর্টার্স২৪/ফয়সাল