স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। একাধিক দলে বিভক্ত হয়ে র্যাব সদস্যরা ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান পরিচালনা করেন। তবে অভিযান শুরুর আগেই মাদক কারবারিদের অনেকে পালিয়ে যায়।
র্যাব জানায়, কয়েকটি স্পট থেকে একটি শুটার গান, সাতটি সামুরাই এবং গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার বলেন, মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এসব দেশীয় অস্ত্র ব্যবহৃত হচ্ছিল। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী, অপরাধী ও কিশোর গ্যাংয়ের অস্তিত্ব নির্মূলে র্যাব কাজ করছে।
রিপোর্টার্স২৪/বাবি