শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২২ এপ্রিল) অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়।
জব্দকৃত ৮৩৫ লিটার তেল সরকার নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে বিক্রয় করা হয়।
এ বিষয়ে মোঃ ফারুক মিয়ার সাথে কথা হলে তিনি জানান, একলক্ষ টাকা জরিমানা করা বিধান আছে কিনা আমার জানা নেই। কর্মচারিরা এ অন্যায় কাজটি করলে তার শাস্তি দায় ভার গ্রহন করা কতটুকু যৌক্তিক আমি জানি না। তবে একলক্ষ টাকা জরিমানা করা আমার প্রতি অন্যায় করা হয়েছে ।
এ সময় উপস্থিত জনসাধারণকেও অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয় এবং জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের কথা অবগত করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু