প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 24-04-2026 ইং
সংবাদ শিরোনামঃ বদলগাছীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার পলাশ উদ্দিনসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সভাপতি রেজাউল নবী স্যান্ডো, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহরুল ইসলাম, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম মুন্নাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বদলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।