কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলায় ৬ জনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা।
জানা গেছে, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৫টি মামলায় ৫ জনকে ৪৬ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১টি মামলায় ১ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শামীম আরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে নিরাপদ খাদ্য ও আইনসম্মত পণ্য নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
রিপোর্টার্স২৪/মিতু