স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল