আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ ইরানি পতাকাবাহী জাহাজ ‘তুসকার’-এর ছয় ক্রুকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো জাহাজটির আরও ২২ জন ইরানি ক্রু আটক রয়েছেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২০ এপ্রিল ওমান উপসাগরে নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
জাহাজটির অবশিষ্ট ক্রুদের মুক্তির বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে তাসনিম নিউজ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে এ ধরনের নৌ-ঘটনা ইতোমধ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি