ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে সদরের উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতী (পান্তাপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লাউথুতী গ্রামের মো. ফারুক হোসেন (২৮) ও মো. সজীব ইসলাম (১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার একটি দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। পরে ফারুকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস এবং সজীবের প্যান্টের পকেট থেকে আরও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, গ্রেপ্তারকৃতরা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু