নেত্রকোণা প্রতিনিধি: ‘সুস্থ শ্রমিক, স্মার্ট দেশ, গড়বে এবার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সঙ্গে বিভিন্ন শ্রমিক ও শ্রেণি-পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।
মিছিলে স্লোগান তুলেন শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাম্য ন্যায় প্রতিষ্ঠা করতে।
র্যালি শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি মালিকপক্ষের বড় দায়িত্ব। ২০২৬ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও সুস্থ শ্রমশক্তির কোনো বিকল্প নেই।
রিপোর্টার্স২৪/ফয়াসাল