আনিসুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় মাদক বিরোধী অভিযানে রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে ৯শ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে ওসি মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারি রবিউল ইসলামকে শাহাপুর এলাকা থেকে ৯শ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, ৯শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
মাদক কারবারি রবিউল ইসলাম চানগাঁও শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
রিপোর্টার্স২৪/ফয়াসাল