নওগাঁ প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত এক পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমিক দলের পৃথক ব্যানারে একটি র্যালি থানার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক দলের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষ হওয়ার পরপরই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
বক্তব্যে তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচন, রাজনৈতিক প্রতিপক্ষ এবং মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে নানা মন্তব্য করেন। তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস প্রসঙ্গেও কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, অফিসার ইনচার্জ রুহুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মার্শাল দেওয়ান, সাধারণ সম্পাদক আবু মূসা সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।