স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান তুলেছে টাইগাররা।
এর আগে, মিরপুরে সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হয়েছে বৃষ্টির কারণে পরিত্যক্ত।
জেইডেন লেনক্সের বলে উইকেট থেকে বেরিয়ে এসে বড় শট খেলার প্রচেষ্টায় ব্যাট ও বলের সঠিক সংযোগ করতে ব্যর্থ হন সাইফ (১৬)। কোনোমতে ৩০ গজ পার করে আটকা পড়েন রবিনসনের হাতে। তার বিদায়ে ২১ রানে পতন হয় বাংলাদেশের প্রথম উইকেটের।
এরপর অধিনায়ক লিটন দাস এসে উড়ন্ত শুরু করলেও পরপর দুই বলে অন্য ওপেনার তানজিদ তামিম ও শামীম পাটোয়ারী আউট হলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।
এরপর দলীয় ৩৫ রানে নাথান স্মিথের বলে বোল্ড হন অন্য ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ রান করেন ১০ বল খেলে। পরের বলেই বাউন্স বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।
রিপোর্টার্স২৪/ঝুম