স্টাফ রিপোর্টার: ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও আজ হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
বিস্তারিত আসছে...।
রিপোর্টার্স২৪/ধ্রুব