নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এরসঙ্গে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসনে হারের পথে আছেন।তিনি ভবানিপুর থেকে। মাত্র একটি আসনে দাঁড়ানো মমতা সেখানে হারতে চলেছেন।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভবানিপুরেরর ২০ রাউন্ড ভোট গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষ হয়েছে। আর ১৯তম রাউন্ড শেষে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। যদি আরেক রাউন্ডের ফলাফলে বড় চমক দেখাতে না পারেন তাহলে তিনি হেরে যাবেন।
এরআগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন। তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল