মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এবং আওয়ামী বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বোটানিক অ্যারমার মালিক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯মে) রাতে সদর উপজেলার ঘটকচর এলাকায় বোটানিক লিটনের নিজ বাড়ি থেকে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা, গাছ কাটা, রাস্তা অবরোধ, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন বলেও দাবি করেছে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে ।
এদিকে গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু