শেরপুর প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর শেরপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাঈম হাসান উজ্জ্বল–কে সভাপতি এবং মোঃ খালিকুজ্জামান সিদ্দিকী আসিফ–কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষণায় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণার পর থেকেই শেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে দেখা গেছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
রিপোর্টার্স২৪/এসএন