প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 14-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রমের ফল মিলছে, বললেন বাংলাদেশ দলের কোচ
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার বলেছেন, ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রমের ফল হিসেবেই মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে সমর্থ হচ্ছেন টাইগাররা। তিনি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের পরিস্থিতি অনুধাবনের সক্ষমতা অনেক বেশি এবং তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিলেট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আশিক মজুমদার বলেন, “আমাদের খেলোয়াড়রা বেশ ছন্দে রয়েছে। আগামী দুই দিন অনুশীলন রয়েছে। এই সময়ে প্রথম ম্যাচের ভুলগুলো সংশোধনের চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, বাংলাদেশের বোলাররাও ভালো ছন্দে রয়েছেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন ভালো গতিতে বোলিং করছেন। বিশেষ করে নাহিদ রানা-র মতো পেসার দলে থাকা ইতিবাচক দিক বলে উল্লেখ করেন তিনি।
এদিকে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে জাতীয় দল বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেটের মাঠে অনুশীলন করে পাকিস্তান দল। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঠে ঘাম ঝরান শান্তরা।