দাগনভূঞা প্রতিনিধি: আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে দেওয়ার দাবিতে স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, ফেনী জেলা শাখা।
সংগঠনটির উদ্যোগে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা দিলীপ চন্দ্র সাহার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নেতারা।
স্মারকলিপিতে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ নিশ্চিত করা, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন, সার, বীজ ও কীটনাশকের দাম কমানো, খেতমজুরদের সারা বছর কর্মসংস্থানের ব্যবস্থা এবং আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ফেনী জেলা শাখার আহ্বায়ক হারাধন চক্রবর্তী, সদস্য মালেক মনসুর, অর্জুন দাস, সিরাজ উল্লাহ, আবুল হোসেন, উত্তম দাস, রঙ্গলাল দাস, হিমাংশু কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/মিতু