রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৭ মে) বিকালে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর ফলে ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এলাকার পুরো অংশ এবং ধামরাইয়ের উল্লেখিত ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন থাকবে। এর মধ্যে রয়েছে— ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব এলাকায় সাধারণ জনজীবন ও সেবা কার্যক্রমে সাময়িক অসুবিধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম