প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 18-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৭ মে) দুপুরে চুনতি ইউনিয়নের হোটেল মিডওয়ে ইনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুরিয়া এলাকার মো.রিদুয়ান (২৪) এবং কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়া ঘোনা এলাকার মো. এমরান প্রকাশ সাকিল (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে লোহাগাড়ার চুনতি এলাকায় হোটেল মিডওয়ে ইনের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে দু’জন আরোহীর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন- তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।