তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহে তারাকান্দায় পবিত্র ঈদুল আযাহা ২০২৬ উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থ বছরে হতদরিদ্র,দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা আওতায় কর্মসূচির বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ ১৩ মে থেকে শুরু হয়।
সোমবার (১৮ মে) তারাকান্দা ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, ইউপি সচিব আবুল কাশেম, হিসাব সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।উপজেলার ১০ টি ইউনিয়নে ২৫ হাজার ৩ শত ৯৬ জন উপকারভোগীদের মাঝে ১ শত ৫৩.৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/মিতু