নাটোর প্রতিনিধি: নাটোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারী পরিচালক জনাব মো. আজার হামিদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা, ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা বাড়াতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।