ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী ফরিদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নীপা।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষাণীরা অংশ নেন।
কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলী।
রিপোর্টার্স২৪/এসএন