বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ৫০০ জন অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষ এ মানবিক সহায়তা গ্রহণ করেন। ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা বিতরণ করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এ সময় তিনি বলেন, সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া শহর ছাত্রদল সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স/এসএন