স্টাফ রিপোর্টার: কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৫৭টি স্থান নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৭ মে) ৭৫টি ওয়ার্ডে নির্ধারিত এসব স্থানের একটি তালিকা সাংবাদিকদের সরবরাহ করেছে ডিএসসিসি।
পাশাপাশি নির্ধারিত এসব স্থানে কোরবানি পশু জবাইয়ের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ঢাকা মেইলকে বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা কোরবানির স্থান নির্ধারিত করে দিয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করা হলে বর্জ্য অপসারণ করা সহজ হবে।’
কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রেস বিফ্রিংয়ে নগরবাসীর উদ্দেশে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত স্থানে কোরবানি করুন।’
তিনি আরও বলেন, ‘কোরবানি পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন, যেন পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব