কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে কাপাসিয়া উপজেলার পল্লী মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ. ম. এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপি নেতা ফ. ম. মমতাজ উদ্দিন রেনু, জেলা বিএনপির সদস্য আব্দুল করিম বেপারী, ফিনল্যান্ড বিএনপির সভাপতি এম. এ. হাসেম, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলায়মান দর্জী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণসভায় অংশগ্রহণ করেন।
স্মরণসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহসহ দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সিদ্দিক হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোমিনুল হক।
রিপোর্টার্স২৪/এসএন