রিপোর্টার্স২৪ ডেস্ক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তেজী গং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুন নাসের খান বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন থেকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনিক এই রদবদলের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম