প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 10-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সে। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।