জয়পুরহাট জেলা প্রতিনিধি: বিরসা মুন্ডা দিবস উদযাপন কমিটি, জয়পুরহাটের আয়োজনে শুক্রবার (১২ জুন ২০২৬) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার কমিউনিটি সেন্টার ও কালচারাল হাউসে জাতীয় ঐতিহাসিক শহীদ বিরসা মুন্ডার ১২৬তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার কমিউনিটি সেন্টার ও কালচারাল হাউসের সহ-সভাপতি বিমল পাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সংঘ ও পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি কার্তিক চন্দ্র সিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক সতীশ পাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি এবং পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থার কালচারাল হাউসের সাধারণ সম্পাদক রতন কুমার সিং।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অর্থবিষয়ক সম্পাদক বীরেন মুন্ডা। এ সময় বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উলগুলান আন্দোলনের মহানায়ক বীর শহীদ বিরসা মুন্ডা উনিশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আদিবাসীসহ সকল নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছিলেন। তাঁর আন্দোলনে ভীত হয়ে ব্রিটিশ সরকার তাঁর ওপর ব্যাপক নির্যাতন চালায়। একপর্যায়ে সেই নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়।
বক্তারা আরও বলেন, বর্তমানে আদিবাসীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে। তাই জাতীয় আদিবাসী পরিষদসহ সকল আদিবাসী সংগঠনকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।
রিপোর্টার্স/এসএন