ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তিচুক্তির কাঠামোতে (framework) সম্মত হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তির চূড়ান্ত স্বাক্ষর সম্পন্ন হতে পারে।
শনিবার এক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘমেয়াদি মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দুই দেশের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান এখন ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি সামনে আসে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স।
চুক্তিটি কার্যকর হলে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র’র মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।
তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।সূত্র: রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি