প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 15-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ মাদক বহনকারী হিসেবে নারী: প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি: মাদক বহনকারী হিসেবে নারী: প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসনে করণীয় শীর্ষক কর্মশালা রোববার (১৪ জুন) বিকেল ৩টায় ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং, প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান, সাংবাদিক নিয়ামুল কবির সজল, সাংবাদিক রায়হান, সাংবাদিক লাভলু এবং সাংবাদিক এনামুল হক ছোটনসহ অন্যান্যরা।
কর্মশালায় মাদক বহনে নারীদের ব্যবহার, এর কারণ, প্রতিরোধ, সুরক্ষা এবং পুনর্বাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।