ইন্টারন্যাশনাল ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনের লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুল।
ওই হামলায় নিহত ১৬৮ জন স্কুলশিক্ষার্থীর স্মরণে বিশ্বকাপ যাত্রার সময় নিজেদের স্যুটে বিশেষ ব্যাজ ধারণ করেছিলেন ইরানের ফুটবলাররা।
এ বিষয়ে ম্যাচের আগেও ব্যাখ্যা দেন দলের অধিনায়ক মেহদি তাজ। তিনি জানান, হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু দলের খেলোয়াড়রাই নন, ম্যাচ চলাকালেও নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন ইরানি সমর্থকরা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামের গ্যালারিতে ‘মিনাব ১৬৮’ লেখা একটি ব্যানার দেখা যায়, যা হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়।
এদিন ম্যাচের আগে থেকেই নজর ছিল গ্যালারিতে। ইরানি সমর্থকদের মধ্যে দেখা যায় তিন ধরনের পতাকা, ইরানের বর্তমান সরকারি পতাকা, প্রাক-বিপ্লবী ‘সান অ্যান্ড লায়ন’ পতাকা এবং প্রতীকবিহীন সবুজ-সাদা-লাল পতাকা। ফিলিস্তিনি পতাকাও দেখা গেছে গ্যালারির এক পাশে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনের লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুল। ওই হামলায় নিহত ১৬৮ জন স্কুলশিক্ষার্থীর স্মরণে বিশ্বকাপ যাত্রার সময় নিজেদের স্যুটে বিশেষ ব্যাজ ধারণ করেছিলেন ইরানের ফুটবলাররা।
এ বিষয়ে ম্যাচের আগেও ব্যাখ্যা দেন দলের অধিনায়ক মেহদি তাজ। তিনি জানান, হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু দলের খেলোয়াড়রাই নন, ম্যাচ চলাকালেও নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন ইরানি সমর্থকরা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামের গ্যালারিতে ‘মিনাব ১৬৮’ লেখা একটি ব্যানার দেখা যায়, যা হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়।
এদিন ম্যাচের আগে থেকেই নজর ছিল গ্যালারিতে। ইরানি সমর্থকদের মধ্যে দেখা যায় তিন ধরনের পতাকা, ইরানের বর্তমান সরকারি পতাকা, প্রাক-বিপ্লবী ‘সান অ্যান্ড লায়ন’ পতাকা এবং প্রতীকবিহীন সবুজ-সাদা-লাল পতাকা। ফিলিস্তিনি পতাকাও দেখা গেছে গ্যালারির এক পাশে।
রিপোর্টার্স২৪/এম এইচ