প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 18-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাঁধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ উসমান গনি রাঁধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৪–৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসলে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু ভেসে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চলমান রয়েছে।