সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ’।
সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, রবীন্দ্র মেলা, সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
আয়োজকরা জানান, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন