জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১জুন) দিবাগত রাতে উপজেলার মিনাজপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২২জুন) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ
মোহাম্মদ তুহিন জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে এবং বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ তুহিনকে আজ (সোমবার) দুপুরে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে
রিপোর্টার্স২৪/ মিতু