স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে রোনালদোর পর্তুগাল। আরও রয়েছে ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচ।
মঙ্গলবার (২৩ জুন) আজ রাত ১১টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। মেসি-এমবাপ্পে-হল্যান্ডের পর রোনালদোর জাদুর অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
এরপর রাত দুটায় নিজেদের প্রমাণ করতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ঘানা। পানামা-ক্রোয়েশিয়া খেলবে ভোর ৫টায়।
এছাড়া আগামীকাল সকাল ৮টা বিশ্বকাপ আসরে খেলতে দেখা যাবে কলম্বিয়া ও ডিআর কঙ্গোকে।
রিপোর্টার্স২৪/ধ্রুব