প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 24-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বামন্দি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বামন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্সের সদস্য আনারুল ইসলাম কালু, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাংনী উপজেলা সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোক্তা। তাই ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং ক্রেতার সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করা সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।