প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 29-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি: আনন্দ-বিনোদনের মাধ্যমে শিশুদের বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া এলাকার হাজী মাদ্রাসা সড়কে অবস্থিত শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিশু বিকাশের পরিচালক মশিউর রহমান পল্টনের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক নুরুল ইসলাম আকন্দ, নারী নেত্রী মুনিরা আক্তার কেমি, ফারজানা ইমরুল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান।
বক্তারা বলেন, এমন সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে পাঠদান করা হলে একদিকে শিশুদের মানসিক চাপ কমবে, অন্যদিকে তারা বিদ্যালয়মুখী ও মেধাবী হিসেবে গড়ে উঠবে।