রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের যথাযথভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশ এবং দেশগড়ার প্রকৃত সৈনিক।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারগুলো তাদের নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তিনি শিশুদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের সুনাম বয়ে আনবে।
এ সময় তিনি ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম