স্পোর্টস ডেস্ক: শুরুর ১০ মিনিট কিছুটা এলোমেলো খেলেছে আর্জেন্টিনা। মাঝমাঠে বল হারিয়েছে, ভুল পাস খেলছে। এরপর কী করলেন ক্রিস্টিয়ান রোমেরোরা! স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার গ্যালারি।
ম্যাচের ১৫ মিনিটেই লিড নিল ফারাওরা। মাঝমাঠ থেকে মারওয়ান আত্তিয়ার চমৎকার এক ক্রস খুঁজে নেয় আর্জেন্টিনার বক্সে ওঁৎ পেতে থাকা ইয়াসের ইব্রাহিমকে। আলবিসেলেস্তে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে একদম কাছ থেকে দারুণ এক হেডে বল জালে জড়ালেন এই মিসরীয় ডিফেন্ডার। এমিলিয়ানো মার্তিনেজ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি, বল আশ্রয় নেয় ডান দিকের একদম কোণায়। ১-০ গোলে পিছিয়ে পড়ল আর্জেন্টিনা!
রিপোর্টার্স২৪/ধ্রুব