স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ফজরের নামাজের সময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করে গেছেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তিনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদীয় রাজনীতি, আইন ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি