শরীয়তপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়।
রোববার (১২ জুলাই ২০২৬) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন।
সভায় দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক ও ভোরের ডাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদকে সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ, চ্যানেল এসের জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক এবং নওরোজের জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ইন্ডাস্ট্রি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ) ও মনির হোসেন (খবরের আলো)-কে সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক সাংবাদিকতা চর্চা ও দক্ষতা উন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে।
সভা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/বাবি