শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যমনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিভিন্ন উপকমিটির কার্যক্রম পর্যালোচনা এবং প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এ সময় বাংলাবাজার পত্রিকার শ্যামনগর থানা প্রতিনিধি মো. আব্দুল আহাদের সাধারণ সদস্যপদের আবেদন পর্যালোচনা শেষে তাকে প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়, সাংগঠনিক কার্যক্রম ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
রিপোর্টার্স২৪/বাবি