বগুড়া প্রতিনিধি: আজ সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, বগুড়া সদর উপজেলার শেরে বাংলা নগর এলাকায় চৌধুরী ফার্মেসীতে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের একটি অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সরকারি পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায় শুধুমাত্র ডিএমএফ কোর্স করেই মোঃ মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মোঃ মতিউর রহমান চৌধুরী (রুম্মান) নামের
ব্যক্তিদ্বয় নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
এলাকাবাসীর কাছে তারা ডাক্তার হিসেবেই পরিচিত। এতে করে রোগীরা বিভ্রান্তিতে পরছেন এবং প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত।এছাড়াও উক্ত চেম্বার থেকে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।অভিযুক্ত ব্যক্তি তার সকল অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। তারা ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর করবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন RAB-12 এবং জেলা পুলিশের চৌকস টিম।
রিপোর্টার্স২৪/ঝুম