শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)-এর পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল, ডেইলি সান ও ফেয়ার নিউজ সার্ভিস (এফএনএস)-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন (এলএল.বি) তাকে ভালোবেসে, বিশ্বাস করে এবং পুনরায় দায়িত্ব অর্পণ করায় সাংবাদিক, শুভানুধ্যায়ী, সহকর্মী, বন্ধু ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক আবেগঘন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বার্তায় তিনি বলেন, মানুষের জীবনের প্রকৃত সম্পদ অর্থ-বিত্ত নয়; বরং মানুষের ভালোবাসা, আস্থা, শ্রদ্ধা ও দোয়া। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি জীবনের বিভিন্ন সময়ে মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন, সেটিই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও বিশ্বাস আমাকে বারবার সাহস জুগিয়েছে। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, দোয়ায় রেখেছেন এবং দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন, তা আমার কাছে পরম সৌভাগ্যের বিষয়। আমার যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে, তবে তা আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাস।
তিনি আরও বলেন, দায়িত্ব যত বড় হয়, জবাবদিহিতাও তত বেড়ে যায়। তাই তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যেতে চান। শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের মর্যাদা অক্ষুণ্ন রাখা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আল-আমিন শাওন বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও মানুষের ভালোবাসা ও দোয়া চিরকাল বেঁচে থাকে। তাই মহান আল্লাহর কাছে তাঁর একমাত্র প্রার্থনা জীবনের প্রতিটি পথচলায় যেমন মানুষের ভালোবাসা ও দোয়া পেয়েছেন, তেমনি মৃত্যুর পরও যেন সবার দোয়া থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করার নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও প্রত্যাশার মর্যাদা রক্ষায় আমৃত্যু সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
সবশেষে তিনি শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য, দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু, স্বজন এবং সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে নিজের এবং পরিবারের জন্য দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে সমাজ, সাংবাদিকতা এবং মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যেতে পারেন।
রিপোর্টার্স২৪/ঝুম