রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ৩২ ও ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির দুইটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
তিনি জানান, গতকাল বুধবার পদ্মার নদীর কলাবাগান এলাকায় তারা চালাকের জালে ধরা পড়া ২৬ কেজি ওজনের একটি বাঘাইড়। সন্ধ্যায় রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে নদীতে বেঁধে রাখেন। এবং আজ ভোরে মানিকগঞ্জ দোহারের নয়ন হলদারের জালে ধরা পড়া ৩২ কেজি ওজনের বিশাল বাঘাইড়টি ২০০০ হাজার টাকা কেজি দরে কিনে। সকালে অনলাইনে যোগাযোগ করে মাছ দুইটি সিলেটের
এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেন। এ সময় ২৬ কেজির বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকা এবং ৩২ কেজির বাঘাইড় ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৭০ হাজার ৪০০ টাকা সহ মোট ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছেন।
তিনি আরও জানান, যিনি মাছ দুইটি নিয়েছেন তার আর মাছ প্রয়োজন। আমেরিকা প্রবাসী এক ছেলের সাথে তার ছোট বোনের বিয়ে। সে অনুষ্ঠানের জন্য তিনি মাছ কিনেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম