রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ৫টি ইয়াবা ট্যাবলেট ও ৪টি তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া এলাকায় পলাতক আসামি কামরুজ্জামান ওরফে কামুর বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার বহরের এলাকার মো. আলমগীর হোসেন (৩৯), সে মো. হানিফ হোসেনের ছেলে এবং একই উপজেলার বাস্তখোলা গ্রামের ঠান্ডু ওরফে সান্টু মণ্ডল (৩৬), সে গনি মণ্ডলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৪টি তাজা কার্তুজ উদ্ধার করে
এ ঘটনায় এসআই মো. শাহারিয়ার হোসেন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এবং অপরটি অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার দুজনকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব